Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সূচির ঘোষণা  

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সূচির ঘোষণা
 
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ের অনুষ্ঠান সূচি ঘোষণা করল সংস্থা। ১৯৫০ সালের ২৭ জানুয়ারি মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ ভূপবাহাদুর এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। আগামী ১৫ ডিসেম্বর মহারাজার ১১২তম জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হবে। সেদিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের নিয়ে একদিবসীয় তিনদলীয় ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। ওইদিনই ইন্ডোর স্টেডিয়ামে অফিসার্স ব্যাডমিন্টন ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। 
Advertisement
৭ জানুয়ারি মশাল মিছিল, ৮ জানুয়ারি ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ পাতিল কোচবিহারে আসবেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। ১৮ জানুয়ারি সাগরদিঘির পাড়ে মহিলা ও পুরুষদের ম্যারাথন দৌড়, ৯ ফেব্রুয়ারি আট জেলার খেলোয়াড়দের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও ফুটবল, ক্রিকেট, ভলিবলের আয়োজন করা হবে। প্রথম পর্যায়ের খেলাগুলি মার্চ মাসের মধ্যে শেষ করা হবে। 
কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত বলেন, বছরভর বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। কোচবিহার জেলায় আসছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সন্দীপ পাতিল। জেলায় বিমান পরিষেবা উন্নত হলে আগামী দিনে আরও ভালো খেলাধুলোর আয়োজন করা সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ