নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার দুপুরে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) পাবলিক জব গ্যারেজে একটি বাসে হঠাৎই আগুন লেগে যায়। বাস থেকে আগুন বাইরে বেরিয়ে আসতে থাকে। ঘটনায় পাবলিক জব গ্যারেজে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই জায়গায় বাস সারাইয়ের কাজ চলে। আগুন লাগার সময় সেখানেও কাজ চলছিল বলে জানা গিয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়।



