নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ৪২তম প্রদেশ অধিবেশন এবার কোচবিহার শহরে হচ্ছে। ১৫ থেকে ১৭ নভেম্বর এই অধিবেশন চলবে। শহর সংলগ্ন একটি বেসরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অধিবেশনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। প্রদেশ অধিবেশন থেকে এই বছরের জন্য এবিভিপি’র প্রদেশ সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ রায় ও প্রদেশ সম্পাদক পদে পুনর্নিয়োগ পেয়েছেন দীপ্ত দে। এই অধিবেশনে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, শিক্ষা, বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।



