Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে চোলাই মদ খেয়ে মৃত ১, অসুস্থ আরও এক

কোচবিহারে চোলাই মদ খেয়ে মৃত ১, অসুস্থ আরও এক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ  চোলাই মদ খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় গুরুতর অসুস্থ আরও একজন। এরা দুজনেই ইটভাটার শ্রমিক বলে জানা গিয়েছে। আজ, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বক্সিরহাটের হরিরহাট ভান্ডিজেলাস এলাকায়। মৃত এবং অসুস্থ ব্যক্তির নাম যথাক্রমে চক্রধর মান্তা (৫৫) এবং চিরম বর্মন। তাঁদের দু’জনেরই বাড়ি কোচবিহারের ভান্ডিজেলাস এলাকায়। চিরমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিস ও প্রশাসন। জানা গিয়েছে, স্থানীয় একটি ইটভাটার শ্রমিকরা মিলে কাজের পর গ্রামে চোলাই মদের আসর বসিয়েছিলেন। অন্যান্য শ্রমিকদের সঙ্গে এরা দু’জনেও মদ্যপান করছিলেন। এর কিছুক্ষণ পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। আসরে থাকা অন্যান্য শ্রমিকেরা তাঁদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিস। এই ব্যাপারে তুফানগঞ্জ-২ ব্লক আবগারি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি রায় বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে চোলাই মদ খেয়ে একজনের মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ