Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে বিজেপির সদস্য সংগ্রহের সময়সীমা আরও বাড়ল

কোচবিহারে বিজেপির সদস্য সংগ্রহের সময়সীমা আরও বাড়ল
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্য নেতৃত্বের পর এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোচবিহার জেলায় এসে সদস্য সংগ্রহ অভিযান নিয়ে বৈঠক করে গেল। বিজেপি যে জেলায় সদস্য সংগ্রহ করতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে তা একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কেন্দ্রীয় নেতৃত্ব এসে সদস্য সংগ্রহ অভিযানের দিন ২১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল। এদিন পর্যন্ত বিজেপির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার। 
Advertisement
এদিন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। কোচবিহার শহরতলী এলাকার একটি ভবনে এই বৈঠক হয়েছে। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, এদিন বৈঠক হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানের দিন ২১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রা ছুঁতে পারব। এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ হবে।
সম্পর্কিত সংবাদ