Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম

কোচবিহারে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ‘আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি।’ বৃহস্পতিবার কোচবিহারের সুনীতি রোডে দ্বারোদ্ঘাটন হল সাহাবাবু’স আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের নতুন শোরুমের। কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত এই প্রতিষ্ঠানের কোচবিহার শাখায় থাকছে সবরকমের আধুনিক নিত্যনতুন ডিজাইনের শাড়ির সম্ভার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম কর্ণধার নিতাই সাহা ও স্বপনকুমার সাহা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা কটন, সিল্ক, বেনারসি, সাউথ ইন্ডিয়ান, অসম সিল্ক, মসরু কাতান, ঢাকাই জামদানি, বালুচরি, গরদ, কাঞ্জিভরম, পাঞ্জাবি, শেরোয়ানি, শাল, লেহেঙ্গা সহ বিভিন্ন বস্ত্র পাওয়া যাবে। ৫০০ থেকে ৬০ হাজার টাকা দামের মধ্যে শাড়ি রয়েছে। বাংলাদেশের ঢাকায় বসুন্ধরা মলে রয়েছে শাখা। এছাড়াও শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুরেও শাখা রয়েছে ‘সাহাবাবুর আদি ঢাকেশ্বরী’র।  
Advertisement
সম্পর্কিত সংবাদ