পড়ন্ত বিকেলে গিল্ড হাউসের ঠিক সামনের ফাঁকা জায়গায় দাঁড় করানো একটি ভ্যান রিকশ। হ্যান্ডেলে গাঁদার মালা ও একটি ব্যাগ ঝোলানো। কালো টায়ারে সাদা রঙের আঁচড়। আর ভ্যানজুড়ে ছোট্ট দু’তলা ঘর। দেওয়ালজুড়ে মধুবনী পটচিত্র। এই ভ্যান রিকশতে পাবেন শুধু কবিতার বই। সৌজন্যে কবি সুবোধ সরকার। তাঁর ও অন্যান্য কবিদের বই দিয়েই সাজানো হয়েছে তিন চাকার গাড়িটি। প্রায়শই সেখানে বসেন তিনি। বই বিক্রি থেকে বিল লেখা, সবই করেন স্বহস্তে। মেলার লম্বা-চওড়া চোখ ধাঁধানো স্টলের ভিড়ে ইতিমধ্যেই পাঠকদের নজর কেড়েছে এই কবিতার গাড়ি। বাড়তি পাওনা কবির সঙ্গে কথাবার্তা!



