Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কবিতা পাঠ ৪০ জন কবির

কবিতা পাঠ ৪০ জন কবির
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মালদহ কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক হল। আয়োজক পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীসংঘের মালদহ জেলা কমিটি ও ইংরেজ বাজার শহর আঞ্চলিক কমিটি, ভারতীয় গণনাট্য সংঘ ও পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের মালদহ জেলা কমিটি। রবিবার বিকেলে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় ৪০ কবি ও বাচিক শিল্পী আবৃত্তি পরিবেশন করেন ও স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পীসংঘের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট বাচিক শিল্পী রজত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন ও কবি অরিন্দম মুখোপাধ্যায়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ