Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাবাড়ির দোকানে সবুজসাথীর সাইকেল, পলাতক ব্যবসায়ী

কাবাড়ির দোকানে সবুজসাথীর সাইকেল, পলাতক ব্যবসায়ী
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: কাবাড়ি ব্যবসার আড়ালে কি সরকারি প্রকল্পের সাইকেল পাচার হচ্ছে? উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পূর্ণিয়া মোড় এলাকায় পুলিসের অভিযানে সবুজসাথী প্রকল্পের ১৩২ টি নতুন সাইকেল উদ্ধারের পর এমনটাই মনে করছে বিভিন্ন মহল। রবিবার সন্ধা থেকে রাত পর্যন্ত পূর্ণিয়া মোড়ের একটি কাবাড়ির দোকানে অভিযান চালায় পুলিস। সোমবার পুলিসের অভিযানের আগেই ব্যবসায়ী পলাতক।
Advertisement
পূর্ণিয়া মোড়ে জায়গা ভাড়া নিয়ে কাবাড়ির ব্যবসা করেন মুর্শিদাবাদ জেলার সাবির আলম নামে একজন। একটি পুরনো বিল্ডিংয়ের একাধিক ঘর ও প্রায় এক বিঘা এলাকা নিয়ে ঘেরা দিয়ে মজুত করা হয়েছিল ভাঙাচোরা সামগ্রী। তার পিছনে মজুত করা হয়েছিল সবুজসাথীর সাইকেল। 
সরকারি প্রকল্পের সাইকেল কী করে কাবাড়ির দোকানে চলে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান, ব্যবসায়ীর সঙ্গে কোনও স্কুল কর্তৃপক্ষ জড়িত থাকতে পারে। স্থানীয় কাউন্সিলারের স্বামী তথা তৃণমূল নেতা নাজির হুসেন বলেন, বিহারে পাচারের উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ