Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিএমের জেলা সম্পাদক হলেন কৌশিক

সিপিএমের মালদহ জেলা কমিটির সম্পাদক হলেন কৌশিক মিশ্র। এতদিন পার্টির অন্তর্বর্তী জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন অম্বর মিত্র। তিনি তিনবারের জেলা সম্পাদক ছিলেন।

সিপিএমের জেলা সম্পাদক হলেন কৌশিক
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সিপিএমের মালদহ জেলা কমিটির সম্পাদক  হলেন কৌশিক মিশ্র। এতদিন পার্টির অন্তর্বর্তী জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন অম্বর মিত্র। তিনি তিনবারের জেলা সম্পাদক ছিলেন।  সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী একজন সর্বোচ্চ টানা তিনবার সম্পাদক পদে থাকতে পারেন। তবে বিশেষ পরিস্থিতিতে কেউ চতুর্থবারের জন্য সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হতে পারেন। অম্বর বলেন, আমি তিনবারের সম্পাদক। চতুর্থবারের জন্য বুলবুলচণ্ডী সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সম্পাদক নির্বাচিত হই। বৃহস্পতিবার সভার মাধ্যমে সকলের সমর্থনে কৌশিককে নতুন সম্পাদক করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ