Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনবমীর মিছিলে হঠাৎ উদয় ময়নাগুড়ির পদ্মবিধায়ক কৌশিকের

অবশেষে স্থানীয় বিধায়কের দর্শন পাওয়া গেল। রামনবমীর শোভাযাত্রায় শামিল হলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়।

রামনবমীর মিছিলে হঠাৎ উদয় ময়নাগুড়ির পদ্মবিধায়ক কৌশিকের
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অবশেষে স্থানীয় বিধায়কের দর্শন পাওয়া গেল। রামনবমীর শোভাযাত্রায় শামিল হলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। ২০২১ সালে নির্বাচিত হওয়ার পর তাঁকে শেষ কবে এমন মিছিলে দেখা গিয়েছে বলতে পারছে না দলের কর্মীরাই। সেখানে রামনবমীর মিছিলে হঠাত্ করে উদয় হওয়া বিধায়ককে দেখে কটাক্ষ করতে ছাড়ছেন না অন্য রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ, কৌশিক রায়কে ভোট দিয়ে জনতা জিতিয়েছিল। এরপর থেকে তাঁর দেখাই নেই।  

Advertisement

রবিবার ময়নাগুড়ি শহরে দুপুরে রামনবমীর শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় প্রচুর মানুষের অংশগ্রহণ ছিল। দেহরক্ষী নিয়ে এসে মিছিলে যোগ দিতে দেখা যায় বিজেপি বিধায়ক কৌশিক রায়কে। মিছিলে হেঁটেছেন তিনি। তার এই দেখা পাওয়া নিয়ে কটাক্ষ করে কংগ্রেসের ময়নাগুড়ি ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন,ভোট আসছে। সেজন্য বিধায়কের দর্শন পাওয়া গিয়েছ। মানুষের উন্নয়নে তাঁর দেখা পাওয়া যায় না। ভোটে দাঁড়ানোর ইচ্ছা মনে জেগেছে বলেই হয়তো  শোভাযাত্রায় এসেছেন। 
কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূলও। ময়নাগুড়ির তৃণমূলের এক নম্বর সাংগঠনিক ব্লক সভাপতি মনোজ রায় বলেন, বিধায়কের দেখাই পাওয়া যায় না। মানুষের জন্য কি করেন তিনি? অথচ ভোটের আগে হঠাৎ করেই তিনি হাজির। এদের সংগঠন নেই। সে কারণেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।
এদিকে এই কথায় কর্ণপাত করতে নারাজ বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, আমি একজন বিধায়ক। আমি নিঃশব্দে মানুষের জন্য কাজ করে চলেছি। আমার প্রচারের দরকার নেই। মানুষের ভোটে জিতে, মানুষের জন্য কাজ করে চলেছি। যার যা বলার বলুক। • দেহরক্ষী নিয়ে মিছিলে বিজেপি বিধায়ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ