Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় ভূমিধস, তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু

ফরাক্কায় ভূমিধসের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ফলে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবং গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে নেওয়া হল বিশেষ উদ্যোগ।

ফরাক্কায় ভূমিধস, তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮
Prefer us on Google

শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বর: ফরাক্কায় ভূমিধসের কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ফলে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবং গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে নেওয়া হল বিশেষ উদ্যোগ। আজ, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাঁর পরামর্শ অনুযায়ীই আরও অতিরিক্ত বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগ গ্রহণে শিলিগুড়ি ও পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষেরও বিশেষ  ভূমিকা রয়েছে।

Advertisement

ভূমিধসের কারণে ট্রেন যাত্রীদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হয়েছে। মূলত তা লাঘবের জন্যই তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে এই অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে ৪০টি অতিরিক্ত বাস ইতিমধ্যেই পরিবহন মন্ত্রীর পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যায় এই পরিষেবার সূচনায় তেনজিং নোরগে বাস টার্মিনাসে উপস্থিত থাকবেন শিলিগুড়ি ও পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ