Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সম্পর্কে সিলমোহর কেটির

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন গায়িকা কেটি পেরি।

সম্পর্কে সিলমোহর কেটির
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন গায়িকা কেটি পেরি। নিউ ইয়র্কে আয়োজিত ট্রিবেকো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হন তাঁরা। সম্প্রতি ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর: লাইভ ফ্রম প্যারিস’ নামক তথ্যচিত্রের প্রিমিয়ারে যোগ দেন তাঁরা। প্রথমবার জুটিতে তাঁদের রেড কার্পেটে উপস্থিতি নজর এড়ায়নি। কেটি ও ট্রুডোর সম্পর্কের জল্পনা শুরু হয় গত বছর। সে সময় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল বিলাসবহুল প্রমোদতরীতে। সেই ছবি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়। গত বছর ডিসেম্বরে জাপান সফরে গিয়েছিলেন কেটি। তখন ট্রুডোর সঙ্গে একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে শেয়ার করেন গায়িকা। অবশেষে একসঙ্গে রেড কার্পেটে ডেবিউ করলেন চর্চিত যুগল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ