• বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে ‘টক্সিক’। পাশাপাশি ছবির উপস্থাপনার জন্য বিতর্কের মুখেও পড়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। যদিও সমালোচনাকে পাত্তা দিতে নারাজ তিনি। এর মাঝেই নতুন কাজের প্রস্তুতি। জনপ্রিয় ছবির সিক্যুয়েলে কাজ করতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, করিনা কাপুর খান ও অর্জুন কাপুর অভিনীত ‘কি অ্যান্ড কা’ ছবির সিক্যুয়েলে মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারাকে।গল্পের মূল ভাব এক রেখে নতুনভাবে ছবিটি তৈরি করতে চলেছেন নির্মাতারা। আগে ছবির সঙ্গে দ্বিতীয় ছবিটির কোনো মিল থাকবে না। প্রাথমিকভাবে গল্পটি পছন্দ করেছেন নায়িকা। যদিও তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। পাশাপাশি চূড়ান্ত হয়নি কিয়ারার বিপরীতে কে থাকছেন। সবকিছু ঠিক হলে আগামী নভেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা।



