Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘এমন চরিত্রে কাজ করতে চাই, যা আগে করিনি’

নেটফ্লিক্সের ‘গান্ধারী’ ছবিতে এক ব্যতিক্রমী চরিত্রে ধরা দেবেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

‘এমন চরিত্রে কাজ করতে চাই, যা আগে করিনি’
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নেটফ্লিক্সের ‘গান্ধারী’ ছবিতে এক ব্যতিক্রমী চরিত্রে ধরা দেবেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

Advertisement

• ‘গান্ধারী’র প্রস্তুতি কীভাবে নিয়েছিলেন?
•• দৃষ্টিপ্রতিবন্ধী মানুষদের অভিজ্ঞতার প্রতি সম্মান রেখে চরিত্রটি ফুটিয়ে তোলাই ছিল আমাদের মূল লক্ষ্য। চরিত্রটি যেন কৃত্রিম বা অতিনাটকীয় না লাগে, সেদিকেও নজর রেখেছি। আমাদের সঙ্গে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ কাজ করেছেন, যিনি তাঁদের শারীরিক ভাষা, চলাফেরা ও আশপাশের পরিস্থিতি বোঝার ধরন সম্পর্কে আমাকে শিখিয়েছেন।  
• ছবিটি বাছলেন কেন?
•• আমি আবার অ্যাকশন করতে চেয়েছিলাম। ‘বেবি’ এবং ‘নাম শাবানা’ ছবির পর অনেক বছর এই ঘরানায় কাজ করা হয়নি। তবে শুধু অ্যাকশন করার জন্য ফিরতে চাইনি। এমন চরিত্র ও গল্প চেয়েছিলাম, যা আগে করিনি। কণিকা ধিলোঁ (লেখিকা) একদিন শুধু এক লাইনে ‘গান্ধারী’র গল্পটি বলেছিলেন। শুনেই মনে হয়েছিল, চরিত্রটিতে অন্য রকম কিছু আছে।  
• এক লাইনের গল্প শুনেই! 
•• (হেসে) কণিকা প্রথমে এক বাক্যে গল্পটা বলে, আর আমি হ্যাঁ বা না জানাই।  
• ছায়া কদমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
•• আমি ছায়া কদমের ভক্ত। ওঁর সঙ্গে প্রথম কাজ করার সময় নিজেকে সহ-অভিনেত্রীর চেয়ে একজন ভক্তই বেশি মনে হচ্ছিল। তাই প্রথম সাক্ষাতেই ওঁর সঙ্গে একটি সেলফিও তুলতে চেয়েছিলাম।
• ‘গান্ধারী’তে দর্শক আপনার কোন নতুন দিক দেখবেন?
•• দর্শক আমাকে একেবারেই অন্য রূপে দেখতে পাবেন। ছবিতে অ্যাকশন ও রোমাঞ্চ থাকলেও আবেগই গল্পের মূল বিষয়। একজন মায়ের ভালোবাসা, ভয়, রাগ, অসহায়ত্ব ও মেয়েকে ফিরে পাওয়ার দৃঢ়তা উঠে এসেছে এখানে। 
• দেবারতি ভট্টাচার্য  মুম্বই 

Advertisement
সম্পর্কিত সংবাদ