• ফের তিগমাংশু ধুলিয়ার সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার তিগমাংশু পরিচালিত মিউজিক্যাল থ্রিলারে অভিনয় করতে চলেছেন নওয়াজ। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির শ্যুটিংও শেষ হয়েছে। দিল্লি ও মুম্বইয়ের বিভিন্ন এলাকায় শ্যুট চলেছে বলে খবর। জানা গিয়েছে, বর্ষীয়ান কবি ও লেখক উদয় প্রকাশের ছোটোগল্প ‘উও ফির কাভি দিখা নেহি’র উপর ভিত্তি করে রচিত হচ্ছে চিত্রনাট্য। যদিও গল্প প্রসঙ্গে এখনই কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। গান এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়। দিল্লির প্রেক্ষাপটে বলা এই গল্পে নওয়াজ ছাড়া আর কাকে কাকে দেখা যাবে, তা স্পষ্ট নয়। সবকিছু ঠিক থাকলে চলতি বছর শেষে ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।



