Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি নিয়ে আড্ডা

১২ বছর। দীর্ঘ সময় পর ফের জুটি বেঁধেছেন তাঁরা। ‘ধূমকেতু’র মুক্তির পরই নতুন করে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন দেব ও শুভশ্রী।

ছবি নিয়ে আড্ডা
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ১২ বছর। দীর্ঘ সময় পর ফের জুটি বেঁধেছেন তাঁরা। ‘ধূমকেতু’র মুক্তির পরই নতুন করে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন দেব ও শুভশ্রী। কারণ তাঁদের মনে হয়েছিল, দর্শক ‘দেশু’ জুটি চাইছেন। সে কারণেই সপ্তমবার জুটি বেঁধেছেন তাঁরা। পুজোতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘দেশু ৭’। সোমবার মুক্তি পেল ছবির টিজার। পাশাপাশি একটি লাইভও করেন দেব-শুভশ্রী। সেখানে অতীত, পেশাদার সম্পর্ক সহ একাধিক বিষয়ে মুখ খুলেছেন তাঁরা। মজার নানা মন্তব্যও উঠে এসেছে লাইভে। প্রশ্ন ছিল, ১২ বছরে কী কী পরিবর্তন দেখেছেন পরস্পরের? দেবের ঝটিতি জবাব, ‘শুভশ্রী এখন আগের থেকে অনেক বেশি পরিণত। এই ম্যাচিওরিটিটা আগে থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই ইনোসেন্ট ছিলাম।’ এই মন্তব্যের পর অবশ্য মুচকি হেসে প্রসঙ্গ এড়িয়েছেন শুভশ্রী। এমনকী, শুভশ্রীর বিয়ের দিনও নাকি কথা হয়েছিল দু’জনের, এ প্রসঙ্গও উঠে এসেছে লাইভে। শুভশ্রী জানান, শ্যুটিংয়ের আগে কোনো ওয়ার্কশপ হয়নি। সে কারণে তিনি পরিচালক দেবের কথা মন দিয়ে শুনেছেন। সেই মতোই অভিনয় করেছেন। ছবির শ্যুটিং হয়েছে লাদাখে। তবে খরচের কারণে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংককে শ্যুটিং হবে। তবে দেব জানান, দর্শককে ঠকাতে চাননি তিনি। সে জন্য রিয়েল লোকেশনে শ্যুট করার সিদ্ধান্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ