Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রথম সন্তানের অপেক্ষায়

জল্পনা দীর্ঘদিনের। তাতেই একরকম সিলমোহর পড়ল। অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সংসারে আসছে নতুন সদস্য। মা-বাবা হচ্ছেন তাঁরা। অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই দুই থেকে তিন হবেন তাঁরা।

প্রথম সন্তানের অপেক্ষায়
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• জল্পনা দীর্ঘদিনের। তাতেই একরকম সিলমোহর পড়ল। অভিনেত্রী ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সংসারে আসছে নতুন সদস্য। মা-বাবা হচ্ছেন তাঁরা। অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যেই দুই থেকে তিন হবেন তাঁরা। দম্পতি রাত পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা গিয়েছে, আপাতত সন্তানের অপেক্ষায় দিন কাটছে তারকা দম্পতির। এর আগে একাধিকবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তা নস্যাৎ করেন তাঁরা। গত কয়েক মাস ধরে ক্যাটরিনা প্রচারের আলো এড়াচ্ছেন। তা দেখে ফের মাথাচাড়া দেয় জল্পনা। এর আগে ‘ব্যাড নিউজ’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ভিকি নিজেই বলেছিলেন, ‘এখন ব্যাড নিউজ দেখুন, পরে কোনও গুড নিউজ (ভালো খবর) হলে নিশ্চয়ই জানাব।’ কবে দম্পতি সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন, তার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ২০২১ সালে ভিকি ও ক্যাটরিনার চার হাত এক হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ