Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিতে যাচ্ছে সীমান্তের এঁচড়, লক্ষ্মীলাভ চাষিদের

দিল্লিতে যাচ্ছে সীমান্তের এঁচড়, লক্ষ্মীলাভ চাষিদের
  • ১৬ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: সীমান্তের ইঁচড় চড়া দামে বিকোচ্ছে দেশের রাজধানীতে। গত প্রায় একমাস ধরে প্রতিদিন ইঁচড় বোঝাই ট্রাক রওনা দিচ্ছে দিল্লিতে। ভালো দাম পেয়ে খুশি করিমপুর ও আশেপাশের চাষিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে কাঁঠাল পাকার আগে পর্যন্ত প্রতিবছর চৈত্র থেকেই ইঁচড় বিক্রি হয়। তবে, এবছর একমাস আগে থেকে ইঁচড়ের চাহিদা থাকায় বিভিন্ন রাজ্যে বিশেষ করে দিল্লিতে পাঠাচ্ছেন স্থানীয় সব্জি ব্যবসায়ীরা। প্রথম দিকে দাম একটু কম থাকলেও এখন এলাকায় পাইকারি ১২ টাকা প্রতি কেজি দরে ইঁচড় বিক্রি হচ্ছে। 

Advertisement

হোগলবেড়িয়ার আনাজ ব্যবসায়ী উৎপল বিশ্বাস বলেন, এই মরশুমে এলাকায় পটল ছাড়া কোনও সব্জি উৎপাদন নেই। যে কারণে পাইকারি ব্যবসা ধুঁকছে। মাস খানেক আগে পটলের উৎপাদন বাইরের বাজারের চাহিদার তুলনায় কম ছিল। ফলে তখন প্রায় ৪০ টাকা কেজি পটলের পাইকারি দাম পেয়েছেন চাষিরা। কিন্তু, গত ক’দিনে উৎপাদন  বেড়ে যাওয়ায় পটলের দাম কমে দাঁড়িয়েছে ১৩ টাকা কেজিতে। অন্য আনাজ যেমন, বেগুন, লঙ্কা, ভেন্ডি সেভাবে হচ্ছে না। তাই পটলের পাশাপাশি এখন বাজারে ইঁচড় বেচাকেনা বেশি হচ্ছে। আর এই ইঁচড়ের চাহিদা বেশি থাকায় প্রতিদিন গড়ে করিমপুর ও লাগোয়া এলাকা থেকে প্রায় ৫-৬টি ট্রাক বোঝাই হয়ে দিল্লি যাচ্ছে। সেখানে বিভিন্ন বাজারে ইঁচড় খুচরো বিক্রি হচ্ছে। 
করিমপুরের সুনীল মণ্ডল বলেন, বাড়ির পাশে গোটা দশেক গাছ রয়েছে। প্রায় ৩০ হাজার টাকার ইঁচড় বিক্রি হয়েছে। এমনিতে কাঁঠাল এঁচড় অবস্থায় বিক্রি হয়। তবে এবারে দাম বেশি হওয়ায় একসঙ্গে সব গাছের এঁচড় বেচে দিয়েছি। পাকা কাঁঠালের বিক্রি কবে হবে তার ঠিক নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ