Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আপনাকে বেচে দেবে ‘বন্ধু’ পুতিন, মোদিকে সতর্কবার্তা কাসপারভের

৬৪ খোপের লড়াইয়ে তাঁর ‘মগজাস্ত্র’ বিশ্ববন্দিত। এহেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারভ এবার পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে সাবধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

আপনাকে বেচে দেবে ‘বন্ধু’ পুতিন, মোদিকে সতর্কবার্তা কাসপারভের
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ৬৪ খোপের লড়াইয়ে তাঁর ‘মগজাস্ত্র’ বিশ্ববন্দিত। এহেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারভ এবার পুতিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ নিয়ে সাবধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রাক্তন এই রুশ দাবাড়ুর সতর্কবার্তা, স্বৈরাচারী পুতিন আপনাকে ও গোটা ভারতকেই বেচে দিতে পারেন। আমেরিকার সঙ্গে শুল্ক-সংঘাতের আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পুতিনকে এক্স হ্যান্ডলে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বিষয়টি উল্লেখ করেই সুর চড়িয়েছেন কাসপারভ। এমনিতে পুতিনের রাজনীতির প্রকাশ্য সমালোচক বলেই পরিচিত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর অভিযোগ, রুশ জনতার গণতান্ত্রিক স্বাধীনতাকে গলা টিপে মারছেন পুতিন। পুতিনের সঙ্গে মোদির ফোনালাপের প্রসঙ্গ টেনে কাসপারভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গণহত্যাকারী যুদ্ধাপরাধী ভ্লাদিমির পুতিন আপনার বন্ধু? নিজের স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য আপনার এই বন্ধু আপনাকে ও গোটা ভারতকে বেচে দিতে পারেন। ট্রাম্প একজন বিদূষক। কিন্তু তিনি অন্তত একটা কিছু ভালো বিষয়ের পক্ষে দাঁড়িয়েছেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ