নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ধারাবাহিকতার পরও জাতীয় দলের দরজা বন্ধ থেকেছে করুণ নায়ারের। তবে তাঁর হতাশার দিন শেষের পথে বলেই শোনা যাচ্ছে। আইপিএলের পর ইংল্যান্ডে দু’টি চারদিনের ম্যাচে খেলতে যাবে ভারত ‘এ’ দল। তাতে করুণের থাকার সম্ভাবনা যথেষ্টই। পারফরম্যান্স ভালো হলে সিনিয়রদের টেস্ট টিমেও সুযোগ পেতে পারেন তিনি। উল্লেখ্য, ভারত ‘এ’ দলের ম্যাচের পরই বিলেতে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ৪৫ দিনের সফরের প্রথম টেস্ট হেডিংলিতে ২০ জুন। অন্যদিকে, ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ শুরু ৩০ মে। খেলা হবে ক্যান্টারবেরির দ্য স্পিটফায়ার গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচটি এক সপ্তাহ পর ৬ মে। নর্দাম্পটনের কাউন্টি মাঠে তা হবে।



