Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভায় অফিস পাচ্ছেন কার্তিক মহারাজ

স্থায়ী অফিস পেতে চলেছেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ। তাঁকে কলকাতা পুরসভার রোড ‘রি-নেমিং কমিটি’র চেয়ারম্যান করেছে রাজ্য।

কলকাতা পুরসভায় অফিস পাচ্ছেন কার্তিক মহারাজ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থায়ী অফিস পেতে চলেছেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ। তাঁকে কলকাতা পুরসভার রোড ‘রি-নেমিং কমিটি’র চেয়ারম্যান করেছে রাজ্য। সেই পদের জন্যই কার্তিক মহারাজের অফিস হচ্ছে পুরসভায়। প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের ঘরটিকে নতুন করে সংস্কার করা হচ্ছে এই পদ্মশ্রী প্রাপকের জন্য। আজ, বৃহস্পতিবারের মধ্যে ঘরটি ‘রেডি’ হয়ে যাবে। পুরসভা সূত্রে খবর, আগামী অক্টোবর মাস থেকে এই অফিসে বসার কথা কার্তিক মহারাজের। তৃণমূল কংগ্রেসের আমলে কলকাতা পুরসভার এই রোড রি-নেইমিং কমিটির চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। তবে, পুরসভায় তাঁর কোনো আলাদা ঘর ছিল না। কমিটির বৈঠকের সময় প্রয়োজনে তিনি আসতেন। কিন্তু, এবার এই কমিটির চেয়ারম্যানের জন্য স্থায়ী অফিস হচ্ছে ধর্মতলায় পুরসভার কেন্দ্রীয় ভবনে। এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে জানিয়েছেন, এই কমিটিকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে। তার জন্য একটি স্থায়ী অফিস ঘর সহ অন্যান্য পরিকাঠামো আয়োজন করতে তিনি পুরসভাকে নির্দেশ দিয়েছেন। অফিসে কর্মীও থাকবে। রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত যা যা সাজেশন,  আমরা এই অফিসেই জমা করতে বলে দেব। পুজোর পরেই অফিসে বসব। প্রথম বৈঠকও পুজোর পরেই ডাকব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ