Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাস্তবের গল্পে কার্তিক

বাস্তবের অনুপ্রেরণায় গড়ে ওঠা চিত্রনাট্যে কাজ করতে পছন্দ করেন অভিনেতা কার্তিক আরিয়ান। ফের তেমনই এক ছবিতে অভিনয় করবেন তিনি

বাস্তবের গল্পে কার্তিক
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাস্তবের অনুপ্রেরণায় গড়ে ওঠা চিত্রনাট্যে কাজ করতে পছন্দ করেন অভিনেতা কার্তিক আরিয়ান। ফের তেমনই এক ছবিতে অভিনয় করবেন তিনি। শোনা যাচ্ছে, ‘চক দে ইন্ডিয়া’, ‘অব তাক ছপ্পন’, ‘রকেট সিং’ খ্যাত পরিচালক শিমিত আমিনের সঙ্গে জুটি বাঁধছেন কার্তিক। গত বছর থেকে শিমিতের সঙ্গে আলোচনা করেছেন অভিনেতা। অবশেষে পরিচালকের গল্প পছন্দ হয়েছে তাঁর। আপাতত ছবির নাম ঠিক করা হয়েছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। ভারতীয় বায়ুসেনার একজন ক্যাপ্টেনের ভূমিকায় সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির গল্প এগবে। বর্তমানে চিত্রনাট্য সাজাতে ব্যস্ত নির্মাতারা। মরক্কোতে শ্যুট করার পরিকল্পনা করছেন পরিচালক। সেখানে রেকিও করা হয়েছে বলে খবর। ২০২৬ সালের শুরুতেই ছবির কাজ শুরু হতে পারে। কারণ কার্তিকের হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে। সমীর বিধওয়ানের ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ও অনুরাগ বসুর একটি ছবি মুক্তির অপেক্ষায়। পাশাপাশি মৃগদীপ সিং লাম্বার ‘নাগজিলা’ও তাঁর হাতে রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ