Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কার্তিকের  নতুন ছবি

পরিচালক লাভ রঞ্জনের সঙ্গে ফের জুটি বাঁধছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

কার্তিকের  নতুন ছবি
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

• পরিচালক লাভ রঞ্জনের সঙ্গে ফের জুটি বাঁধছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ফের আরও একটি ছবির জন্য হাত মেলালেন অভিনেতা-পরিচালক জুটি। এই নিয়ে পঞ্চমবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফের কমেডি ঘরানার ছবিই তৈরি করতে চলেছেন লাভ। তাঁদের আগের কাজগুলির মতো এটিও পারিবারিক বিনোদনমূলক ছবি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সাল থেকে পুরোদমে ছবির কাজ শুরু করবেন নির্মাতারা। ইতিমধ্যে কার্তিক এই ছবির জন্য নাকি চুক্তিবদ্ধও হয়েছেন। অন্যদিকে, সম্প্রতি আন্ধেরি এলাকায় নতুন অফিস কিনেছেন কার্তিক। অভিভাবকদের সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করলেন নায়ক। খরচ পড়েছে ১৩ কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ