Bartaman Logo
১০ জুন, ২০২৬

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়াতে না, সিদ্ধান্ত কর্ণাটক সরকারের

ভারতে শিশু ও কিশোরদের মধ্যে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগের জেরে বড় পদক্ষেপের পথে দক্ষিণের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়াতে না, সিদ্ধান্ত কর্ণাটক সরকারের
  • ৬ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ৬ মার্চ: ভারতে শিশু ও কিশোরদের মধ্যে মোবাইল ও সোশ্যাল মিডিয়ার বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগের জেরে বড় পদক্ষেপের পথে দক্ষিণের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইতি টানতে কড়া পদক্ষেপ দুই রাজ্যের। অন্ধ্রপ্রদেশ সরকার আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। শুক্রবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন, রাজ্যে ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হবে। আগামী ৯০ দিনের মধ্যে ধাপে ধাপে এই নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। 

Advertisement

অন্যদিকে আজ কর্ণাটকে সরকার একই সিদ্ধান্ত নিয়েছেন।  শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যের বার্ষিক বাজেট পেশ করতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন, রাজ্যে শীঘ্রই ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ আরোপ করা হবে। তাঁর কথায়, শিশুদের মধ্যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব ক্রমশ বাড়ছে। তাই তাদের মানসিক ও সামাজিক স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমানে ভারতে সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোনও রাজ্যেই বয়সভিত্তিক বাধা নেই। তবে এই পরিস্থিতি বদলানোর পথেই ভারত। কর্ণাটকের পর গোয়া ও অন্ধ্রপ্রদেশ সরকারও একই ধরনের নিয়ম চালুর কথা ভাবছে। সেখানে ১৬ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশ্বের কিছু দেশ ইতিমধ্যেই এ ধরনের নিয়ম কার্যকর করেছে। অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো দেশগুলোতে নির্দিষ্ট বয়সের নিচে সমাজমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

এই সিদ্ধান্ত কার্যকর হলে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এর আগে গোয়া সরকারও এ ধরনের পদক্ষেপ নিয়ে ভাবনার কথা জানিয়েছিল।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ