Bartaman Logo
১০ জুন, ২০২৬

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে খোয়া গেল ৫০ লক্ষ, আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে খোয়া গেল ৫০ লক্ষ, আত্মঘাতী  বৃদ্ধ দম্পতি
  • ২৯ মার্চ, ২০২৫ ২১:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু: কর্ণাটকে মর্মান্তিক ঘটনা। সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে অর্থ হারানোর পাশাপাশি প্রাণও গেল বৃদ্ধ দম্পতির। কর্ণাটকের বেলগাঁওয়ে এই ঘটনা ঘটেছে। ৮৩ ও ৭৯ বছরের বৃদ্ধ-বৃদ্ধা প্রথমে টাকা খুইয়ে এবং পরে টানা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। অনুমান করা হচ্ছে, প্রতারকেরা তাঁদের থেকে প্রায় ৫০ লক্ষেরও বেশি টাকা লুট করেছে।

Advertisement

পুলিস সূত্রে খবর, ওই দম্পতি কর্ণাটকের বেলগাঁওয়ের নন্দগড় গ্রামের বাসিন্দা। বৃদ্ধ অবসরের আগে সরকারি চাকুরি করতেন। সাইবার প্রতারকেরা নিজেদের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে যোগাযোগ করে। তারা একটি ভিডিও কল মারফত দম্পতিকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। দম্পতিকে বলা হয় তাঁদের মোবাইল আইডি এবং নথিপত্র কিছু অপরাধমূলক কার্যকলাপে ব্যবহার করা হয়েছে এবং এর জন্য ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

বৃদ্ধ দম্পতি ভয়ের জেরে প্রতারকদের কথা মতো তাঁদের দাবি মেনে নিয়ে টাকাও দিয়ে দেয়। কিন্তু এরপর থেকেই বাড়তে থাকে প্রতারকদের চাপ। বিভিন্ন অজুহাতে দম্পতির কাছ থেকে নেওয়া হয় প্রায় ৫০ লক্ষ টাকা।

প্রতারণা এবং বারবার ব্ল্যাকমেইলের শিকার হওয়ার কারণে অবশেষে অতিষ্ঠ হয়ে ওঠেন দম্পতি। তবে তাঁরা নিজেদের সমস্যার কথা কাউকে না বলেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বৃদ্ধ নিজে গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হন ও বৃদ্ধা বিষ খেয়ে মারা যান। ঘটনায় বেলগাঁওয়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ