Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

করিনার নতুন ছবি

গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী করিনা কাপুর খান। শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে নায়িকাকে।

করিনার নতুন ছবি
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন অভিনেত্রী করিনা কাপুর খান। শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’ ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে নায়িকাকে। ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন করিনা। ‘গোলমাল ৩’ ছবিতে অভিনয় করেছিলেন করিনা। তা দারুণ সাড়া ফেলেছিল। তবে ‘গোলমাল এগেন’ অর্থাৎ ‘গোলমাল ৪’ ছবিতে তিনি অভিনয় করেননি। তবে করিনার জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফের তাঁকে ফেরানোর বন্দোবস্ত করেছেন পরিচালক রোহিত শেট্টি। দীর্ঘদিন পর এই ছবির হাত ধরে অজয়ের সঙ্গে জুটি বাঁধছেন করিনা। সম্প্রতি জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার। প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন অভিনেতা। তাঁকে দেখা যাবে খলচরিত্রে। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ