Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে চমক করিনার

‘ক্রু’ ছবিতে বিমান সেবিকার চরিত্রে করিনা কাপুর খানের অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার সিকুয়েল তৈরির খবর এখন বলিউডের বাতাসে ভাসছে।

সিক্যুয়েলে চমক করিনার
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ‘ক্রু’ ছবিতে বিমান সেবিকার চরিত্রে করিনা কাপুর খানের অভিনয় প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার সিকুয়েল তৈরির খবর এখন বলিউডের বাতাসে ভাসছে। শোনা যাচ্ছে, একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় ‘ক্রু’-এর সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। তবে এখানেই রয়েছে ট্যুইস্ট। প্রথম ছবিতে করিনার পাশাপাশি মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল টাবু ও কৃতী শ্যাননকে। ‘ক্রু ২’তে নাকি কেবল করিনাই থাকছেন। বাকি দুই অভিনেত্রী সরে যাচ্ছেন বলেই খবর। তবে তাঁদের পরিবর্তে কাদের আনা হবে, তা এখনও খোলসা করা হয়নি। ইতিমধ্যে করিনা আগ্রহ দেখিয়েছেন ‘ক্রু’-এর সিক্যুয়েলের জন্য। আগামী বছর ছবিটি ফ্লোরে যেতে পারে। এই মুহূর্তে মেঘনা গুলজারের পরিচালনায় একটি ছবির কাজে ব্যস্ত অভিনেত্রী। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘ভির দে ওয়েডিং’-এর সিক্যুয়েল।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ