Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পৃথ্বীরাজের বিপরীতে করিনা

পৃথ্বীরাজের বিপরীতে করিনা
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন করিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারণ। সৌজন্যে পরিচালক মেঘনা গুলজারের ‘দায়রা’। সোমবার এই ছবির ঘোষণা করলেন নির্মাতারা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি বর্তমানে প্রি প্রোডাকশন পর্বে রয়েছে। করিনা ও পৃথ্বীরাজের জুটি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল বলি পাড়ায়। শোনা যায়, পৃথ্বীরাজের আগে এই ছবির অফার গিয়েছিল আয়ুষ্মান খুরানার কাছে। তবে অন্য ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত আয়ুষ্মান। সে কারণে তিনি সরে আসেন ছবি থেকে। তারপরই মালয়ালম ছবির অন্যতম জনপ্রিয় মুখ পৃথ্বীরাজের কাছে প্রস্তাব যায়। চিত্রনাট্য শুনে রাজি হয়েছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরিতে সিদ্ধহস্ত মেঘনা। ‘রাজি’ হোক বা ‘ছপক’— দক্ষতার ছাপ রেখেছেন পরিচালক। এই ছবিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বলে খবর। করিনা ছবির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে লিখেছেন, ‘স্বপ্নের টিমের সঙ্গে কাজ করলাম।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ