Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাত্রীদের ক্যারাটের পাঠ আরামবাগ মেডিকেল কলেজে

আরজি করের ঘটনা থেকে শিক্ষা। আত্মরক্ষার্থে আরামবাগ মেডিকেলের ডাক্তারি ছাত্রীদের ক্যারাটে শেখানো শুরু করল কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হয়েছে।

ছাত্রীদের ক্যারাটের পাঠ আরামবাগ মেডিকেল কলেজে
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরজি করের ঘটনা থেকে শিক্ষা। আত্মরক্ষার্থে আরামবাগ মেডিকেলের ডাক্তারি ছাত্রীদের ক্যারাটে শেখানো শুরু করল কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হয়েছে। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রীদের। সপ্তাহে দু’ দিন করে স্পেশাল সেশনে ছাত্রীদের শেখানো হবে যে কোনো আক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করার কৌশল। এই ব্যাপারে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলছেন, মেডিকেল পড়ুয়াদের পাঠ্যক্রমের বাইরেও অনেককিছু শেখানো হয়। যোগাসন, খেলাধুলো এসব থাকে। আমরা এর আগে যোগাসন করেছি।। এবার ছাত্রীদের ফিটনেস ও আত্মরক্ষার পাঠ দিতে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়েছে। আপাতত প্রথম বর্ষের ছাত্রীদের ৪০ জনকে নিয়ে ক্লাস শুরু হচ্ছে। 

Advertisement

ক্যারাটে প্রশিক্ষক পার্থ দাস কর্মকার, সিদ্ধার্থ দাস কর্মকাররা বলেন, কেরিয়ার গড়তে পড়াশোনা প্রত্যেককেই করতে হবে। একইসঙ্গে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানাও দরকার। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে। তাই সেলফ ডিফেন্স ও ক্যারাটে প্রশিক্ষণ থাকলে মেয়েরা যে কোনো আক্রমণের সময় কিছুটা অন্তত প্রতিরোধ গড়ার চেষ্টা করতে পারবে। মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন এই স্পেশাল কোর্স চলবে। ছাত্র ও নার্সরা চাইলে তাঁদেরও আমরা শেখাব। 
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের ক্যারাটে শেখাতে উদ্যোগী হয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। 
উল্লেখ্য, বর্তমানে স্কুল স্তরে ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য। আরামবাগ মহকুমার কিছু স্কুলে চলছে প্রশিক্ষণের কাজ। তাতে ৪৫ দিনের ক্লাস করানো হয়ে। কিন্তু মেডিকেল কলেজে এমন উদ্যোগ কার্যত এই প্রথম বলে দাবি অধ্যক্ষর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ