Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিপাকে করণের সিরিজ

ওয়েব সিরিজ পরিচালনার কথা ছিল করণ জোহরের। তবে আপাতত তা হচ্ছে না। কাস্টিং ও অর্থনৈতিক সমস্যার কারণে সিরিজটির কাজ স্থগিত রাখা হয়েছে।

বিপাকে করণের সিরিজ
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ওয়েব সিরিজ পরিচালনার কথা ছিল করণ জোহরের। তবে আপাতত তা হচ্ছে না। কাস্টিং ও অর্থনৈতিক সমস্যার কারণে সিরিজটির কাজ স্থগিত রাখা হয়েছে। শোনা গিয়েছিল, ১৯৭০ সালের প্রেক্ষাপটে একটি সিরিজ নির্মাণের কথা ভেবেছিলেন করণ। নাম ‘জেট সেট গো’। বলিউডের তিনজন নামজাদা অভিনেত্রীকে সিরিজে মুখ্য চরিত্রে কাস্ট করার কথা ভেবেছিলেন করণ। তবে সমস্যা দানা বাঁধতে শুরু করে সেখান থেকেই। তিনজন নায়িকার তারিখ সমস্যা হচ্ছিল। আবার কেউ কেউ এখনই ওটিটিতে কাজ করতে রাজি হচ্ছিলেন না। পাশাপাশি তিন নায়িকাকে কাস্ট করার জন্য যে অর্থের প্রয়োজন, তাও দিতে গররাজি ছিল প্রযোজনা সংস্থা। সবমিলিয়ে বিপাকে পড়েছিল ‘জেট সেট গো’। তাই আপাতত এই প্রজেক্টটিকে দূরে সরিয়ে রেখে অন্য প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন করণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ