ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ রামেশ্বর নাথ কাওয়ের জীবনীচিত্র তৈরি হচ্ছে বলিউডে। তৈরির নেপথ্যে পরিচালক, প্রযোজক করণ জোহর। ‘র’-এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার এই ছবির ঘোষণা করলেন করণ। এই ছবির জন্য করণের ধর্মা প্রোডাকশন হাউজ হাত ধরছে লিও মিডিয়া কালেকটিভের। করণ লিখেছেন, ‘আমরা আজ র-এর বিষয়ে জানি। তবে আড়ালে থেকে তিনিই তৈরি করেছিলেন র।’ সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি। তবে কাকে দেখা যাবে আর এন কাও-এর ভূমিকায়, তা জানা যায়নি। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা করতে পারেন করণ।



