Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কপিলের উদ্যোগ

কানাডায় তাঁর কাফেতে গুলি চলেছিল। এই ঘটনা কৌতুক অভিনেতা কপিল শর্মার মনোবল ভেঙে দিয়েছিল।

কপিলের উদ্যোগ
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কানাডায় তাঁর কাফেতে গুলি চলেছিল। এই ঘটনা কৌতুক অভিনেতা কপিল শর্মার মনোবল ভেঙে দিয়েছিল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছিলেন কপিল। তা সত্ত্বেও হার মানেননি তিনি। ফের কানাডার সেই কাফে খুললেন অভিনেতা। সম্প্রতি কানাডায় একটি কাফে খুলেছিলেন কপিল। উদ্বোধনের পরেই সেখানে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এলোপাথাড়ি গুলির জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল কাফেটি। অবশেষে সেটি ফের খুলল। রবিবার সোশ্যাল মিডিয়ায় কপিল জানিয়েছেন, ‘ক্যাপস কাফে’ ফের খুলছে। লিখেছেন, ‘এই ক’দিন আপনাদের মিস করেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সাহস জুগিয়েছে।’ কাফের বাইরে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল হরজিৎ সিং লাড্ডি। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ