Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের প্রশংসায় কপিল

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৈভব সুর্যবংশীর বিধ্বংসী ইনিংসে মজেছে ক্রিকেটমহল। ২৯ বলে তার ৯৪ রানই গড়ে দেয় ভারত ‘এ’ দলের চ্যাম্পিয়ন হওয়ার পথ।

বৈভবের প্রশংসায় কপিল
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডাম্বুলা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৈভব সুর্যবংশীর বিধ্বংসী ইনিংসে মজেছে ক্রিকেটমহল। ২৯ বলে তার ৯৪ রানই গড়ে দেয় ভারত ‘এ’ দলের চ্যাম্পিয়ন হওয়ার পথ। আইপিএলে দুরন্ত ধারাবাহিকতার পর ভারতের সিনিয়র টি-২০ দলেও জায়গা করে নিয়েছে সে। সব ঠিকঠাক থাকলে শুক্রবারই বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটবে বিস্ময় কিশোরের। 

Advertisement

এই আবহে ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব বলেছেন, ‘ও বাকি সবার চেয়ে আলাদা বলেই আমার উপলব্ধি। আসল সময়ে নিজেকে মেলে ধরার ক্ষমতার কারণে ও আরও বেশি স্পেশাল। কখনও ব্যক্তিগত কীর্তির কথা ভাবে না। সবসময় দলের কথা মাথায় রাখে। যদি মাথা ঘুরে না যায়, তবে নিজে তো বটেই, উপকৃত হবে ভারতীয় ক্রিকেটও।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রামের কথায়, ‘বৈভব এই বয়সে যা করছে, তা একমাত্র শচীন তেন্ডুলকরকে করতে দেখেছি। এত কম বয়সে বিশ্বমানের বোলারদের শাসন করছে ও। আমি তো বুঝতে পারছি না, কেন ভারতের ওডিআই স্কোয়াডে ওকে রাখা হয়নি। পাওয়ার প্লে’র মধ্যেই ম্যাচ জয় নিশ্চিত করার ক্ষমতা ধরে বৈভব। তবে ও কিন্তু স্লগ করে না, যথাযথ ক্রিকেটীয় শটই মারে। ওর টেম্পারামেন্টও অসাধারণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ