Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অন্নপূর্ণা রূপে কনীনিকা

নানা ভূমিকায় অভিনয় করা একজন শিল্পীর কাছে চ্যালেঞ্জের। কনীনিকা বন্দ্যোপাধ্যায় সদ্য পেরিয়ে এলেন এক নতুন চ্যালেঞ্জ।

অন্নপূর্ণা রূপে  কনীনিকা
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• নানা ভূমিকায় অভিনয় করা একজন শিল্পীর কাছে চ্যালেঞ্জের। কনীনিকা বন্দ্যোপাধ্যায় সদ্য পেরিয়ে এলেন এক নতুন চ্যালেঞ্জ। মঞ্চে দেবী অন্নপূর্ণার ভূমিকায় তাঁকে দেখলেন দর্শক। সৌজন্যে মৌলিক নৃত্য-নাট্য প্রযোজনা ‘কল্যাণ সুন্দরিকা’। যেখানে হিন্দু পুরাণের চিরন্তন অধ্যায়—শিব ও সতীর কাহিনিকে শাস্ত্রসম্মত ভিত্তির উপর দাঁড়িয়ে এক নতুন শিল্পভাবনায় উপস্থাপন করা হয়েছে। নাটকের সূচনা হয় পবিত্র নগরী কাশীতে। সেখানে বিশ্বেশ্বরের দর্শন শেষে কালভৈরবকে এই অনন্ত কাহিনি শোনান দেবী অন্নপূর্ণা। কাহিনির চূড়ান্ত পর্বে বীরভদ্র ও ভদ্রকালীর মহিমান্বিত আবির্ভাব এই পরিচিত পৌরাণিক ঘটনাকে এক আবেগঘন ও শ্বাসরুদ্ধকর নাট্য-অভিজ্ঞতায় রূপ দেয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ