সংবাদদাতা, কল্যাণী: ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসন ও নিয়ন্ত্রণ) (সংশোধনী) বিল, ২০২৬’-এর বিরুদ্ধে শুক্রবার কল্যাণী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক, গবেষক ও শিক্ষাকর্মীরা অংশ নেন। প্রতিবাদকারীদের দাবি, প্রস্তাবিত বিল প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা সুরক্ষিত রাখতে হবে। কর্মসূচি চলাকালীন এবিভিপি ও বিএমএস-এর কয়েকজন সমর্থকের সঙ্গে প্রতিবাদকারীদের বচসা শুরু বয়। সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয় ওই চত্বরে। আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের অবাধ আনাগোনা চলছে। শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলনের ঝাঁজ বাড়বে।



