Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নদীতে তলিয়ে মৃত্যু কল্যাণীর কিশোরের

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল কল্যাণী শহরের এক কিশোরের। রবিবার সকালে ভাগীরথী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিজিৎ মুখোপাধ্যায় (১৪)।

নদীতে তলিয়ে মৃত্যু কল্যাণীর কিশোরের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল কল্যাণী শহরের এক কিশোরের। রবিবার সকালে ভাগীরথী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিজিৎ মুখোপাধ্যায় (১৪)। সে শহরের শিক্ষায়তন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জানা গিয়েছে, শনিবার দুপুরে ছয় বন্ধু মিলে চাকদহ থানার চরসরাটি এলাকায় ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে নামে। তাদের কেউ সাঁতার জানতো না। স্নান করার সময় তিন বন্ধু কোনওভাবে নদীতে তলিয়ে যাচ্ছিল। স্থানীয়দের তৎপরতায় দু’জন উদ্ধার হলেও তলিয়ে যায় অভিজিৎ। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নেমে এলাকায় তল্লাশি করে। কিন্তু রাত পর্যন্ত দেহ পাওয়া যায়নি। এরপর এদিন ওই ঘাট থেকে কিছুটা দূরে কল্যাণী এলাকায় তার দেহ নদীর জলে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী পুলিস মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ