Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূগর্ভস্থ তেলের রিজার্ভারে জল ঢোকার জের, বন্ধ কালনা-চুঁচূড়া বাস চলাচল

পুজোর মুখে বন্ধ হয়ে গেল কালনা-চূঁচূড়া সরকারি বাস পরিষেবা। অন্যান্য রুটেও পরিষেবা বিঘ্নিত হচ্ছে।

ভূগর্ভস্থ তেলের রিজার্ভারে জল ঢোকার জের, বন্ধ কালনা-চুঁচূড়া বাস চলাচল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: পুজোর মুখে বন্ধ হয়ে গেল কালনা-চূঁচূড়া সরকারি বাস পরিষেবা। অন্যান্য রুটেও পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সমস্যায় যাত্রীরা। দ্রুত পরিষেবা  চালুর দাবি তুলছেন কালনার বাসিন্দারা। জানা গিয়েছে, কালনা এসবিএসটিসি ডিপোর ভূগর্ভস্থ তেলের রিজার্ভারে জল ঢুকে সমস্যা তৈরি হয়েছে। কবে পরিষেবা স্বাভাবিক হবে সঠিকভাবে কেউ কিছু বলতে পারছেন না।

Advertisement

কালনা থেকে চূঁচূড়া যাবার আট নম্বর রুটে এক সময় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু ছিল। বহু মানুষ উপকৃত হতেন। দীর্ঘ কয়েক বছর ধরে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেন পরিষেবাই একমাত্র ভরসা ছিল। নতুন সরকার আসার পর কালনা থেকে চৃঁচূড়া এসবিএসটিসি বাস পরিষেবা চালু হয়। সাধুবাদ জানান কালনার বাসিন্দারা। দিন দশেক ধরে বন্ধ এই রুটে বাস পরিষেবা। এছাড়াও অন্যান্য কয়েকটি রুটেও অনিয়মিত পরিষেবা চলছে। কেন বন্ধ এই পরিষবা? 
এক আধিকারিক বলেন, কালনার ডিপোর ভূগর্ভস্থ তেলের রিজার্ভারে জল ঢুকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তাই আপাতত চূঁচূড়া রুটে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অন্যান্য রুটেও সমস্যা তৈরি হয়েছে। অন্য ডিপোর রিজার্ভার থেকে তেল সংগ্রহ করে কাজ চালানো হচ্ছে। সারাইয়ের কাজ চলছে। শীঘ্রই পরিষেবা চালু হবে।     

Advertisement
সম্পর্কিত সংবাদ