Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উদ্দীপ্ত ফুটবল মেলে ধরাই লক্ষ্য কালীঘাট এমএস’এর

ময়দানের ফুটবলে কালীঘাট এমএস পরিচিত নাম। প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র পায় ২০০৯ সালে।

উদ্দীপ্ত ফুটবল মেলে ধরাই লক্ষ্য কালীঘাট এমএস’এর
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯৪৪ সাল।

Advertisement

ইতিহাস: ময়দানের ফুটবলে কালীঘাট এমএস পরিচিত নাম। প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র পায় ২০০৯ সালে। তবে সাপলুডোর মতো বহুবারই ওঠানামার সাক্ষী থেকেছে তারা। গতবার অবশ্য প্রথম ছয়ে জায়গা করে নিতে পারেনি। 
উল্লেখযোগ্য ফুটবলার: স্কোয়াডের বাঙালি ফুটবলারের সংখ্যাই বেশি। গতবারের দলের উল্লেখযোগ্য নাম বিবেক সিং। এছাড়াও রাজেন ওঁরাওকে দলে আনা হয়েছে। আই লিগে খেলা অমৃত পাল, রাহুল খোকাম, বিদ্যানন্দ সিংদেরও সই করিয়েছেন কর্তারা। এবার দলের দায়িত্ব কোচ দীপঙ্কর বিশ্বাসের কাঁধে।
কোচের মন্তব্য: আগে থেকে কোনও লক্ষ্য স্থির করে মাঠে নামতে নারাজ। ম্যাচ বাই ম্যাচ ধরে এগতে চাই। প্রথম ম্যাচে জিতলে ছেলেদের আত্মবিশ্বাস বাড়বে। প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। তবে জল-কাদার ময়দানের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উঠতি ফুটবলারদের সময় দিতেই হবে। 
সেরা পারফরম্যান্স: ২০২৪ সালে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে তাঁরা।
লক্ষ্য: সুপার সিক্সে জায়গা করে নেওয়ার দিকে থাকবে নজর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ