Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্মীর ঘটে জমানো কয়েন দিয়ে দুর্গার মুখ গড়ল কাকদ্বীপের ছাত্রী

মাটি নেই। নেই কাগজ বা অন্য কোনো উপাদান। লক্ষ্মীর ঘটে জমানো খুচরো পয়সা দিয়ে দুর্গার মুখ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিল অষ্টম শ্রেণির এক ছাত্রী।

লক্ষ্মীর ঘটে জমানো কয়েন দিয়ে দুর্গার মুখ গড়ল কাকদ্বীপের ছাত্রী
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: মাটি নেই। নেই কাগজ বা অন্য কোনো উপাদান। লক্ষ্মীর ঘটে জমানো খুচরো পয়সা দিয়ে দুর্গার মুখ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। তার এই অসামান্য সৃষ্টি এখন সমগ্র কাকদ্বীপ তথা সুন্দরবন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Advertisement

কাকদ্বীপ ব্লকের অক্ষয়নগর শিবপুর এলাকার বাসিন্দা শুভশ্রী দাস। কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন হাইস্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্রী বাড়িতে কয়েন জমিয়েছিল। সব মিলিয়ে তা ৫,১২০ টাকা হয়েছিল। কয়েনের সংখ্যা প্রায় এক হাজার হবে। এর মধ্যে ১, ২, ৫ এবং ১০ টাকার কয়েন রয়েছে। এগুলি দিয়ে কিছু একটা করার ভাবনা ছিল শুভশ্রীর। অনেক ভেবে ঠিক করে, এইসব কয়েন দিয়েই মা দুর্গার মুখ তৈরি করবে সে। এক শিক্ষকের কাছে ছবি অঙ্কন ও চারুকলা শেখে এই ছাত্রী। সেখান থেকেই শিল্পকলার প্রতি তার আগ্রহ গড়ে উঠেছে। মা দুর্গার যে মুখটি সে বানিয়েছে, তার মাপ তিন ফুট বাই আড়াই ফুট। শুভশ্রীর কথায়, বৃহস্পতিবার এই কাজ শুরু করেছিলাম। রবিবার শেষ হয়েছে। মা দুর্গার মুখ তৈরি করতে পারায় আমার খুব আনন্দ হয়েছে। এরকম শিল্পকর্ম তো সবসময় তৈরি করা যায় না, তাই ভাবছি, এটা বাড়িতেই রেখে দেব, যাতে সবাই দেখতে পায়।  শুভশ্রী দাস। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ