Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাণনাশের আশঙ্কা কাইজারের

কিছুদিন আগে ঘটকপুকুরে তাঁর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল এক দল দুষ্কৃতী। এবার প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ।

প্রাণনাশের আশঙ্কা কাইজারের
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কিছুদিন আগে ঘটকপুকুরে তাঁর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল এক দল দুষ্কৃতী। এবার প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। কারণ মঙ্গলবার রাতে একদল যুবক তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন। সিসি ক্যামেরায় সেটা ধরা পড়েছে এবং সেই ফুটেজ ছড়িয়েও পড়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি বর্তমান। ফুটেজে দেখা যাচ্ছে, ওই নেতার বাড়ির গলির মুখে দলে দলে যুবক এগিয়ে আসছেন। তাঁদের দেখে এক মহিলা ও শিশু দৌড়ে পালিয়ে যান। এই যুবকরা কারা, কী উদ্দেশ্যে এসেছিলেন, সবটাই অস্পষ্ট।

Advertisement

কাইজারের দাবি, তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে। বাড়িতে হামলা চালাতে এসেছিল ওই দল। এই নিয়ে পুলিশকে তিনি জানিয়েছেন। নিরাপত্তার দাবি করে ভাঙড় থানার দ্বারস্থ হয়েছেন ওই নেতা। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ময়দানে এক প্রকার নিষ্ক্রিয় ছিলেন তৃণমূলের এক সময়ের এই দাপুটে নেতা। কিন্তু হঠাৎ করে তাঁকে টার্গেট করা হচ্ছে কেন, সেটাই বড় প্রশ্ন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ