Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুড়িয়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে রেখে বিপাকে দিনহাটার শিক্ষক

কুড়িয়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে রেখে বিপাকে দিনহাটার শিক্ষক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: পড়ে পাওয়া ন’লক্ষ টাকা নিজের কাছে দু’দিন রেখে বিপাকে পড়লেন এক শিক্ষক। থানায় টাকা জমা না দিয়ে কী উদ্দেশ্যে তিনি সেই টাকা নিজের কাছে রেখেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোয়া যাওয়া টাকার মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। রবিবার ওই শিক্ষককে বিশেষ আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। এই ঘটনায় আরও এক ব্যবসায়ীকে পুলিস গ্রেপ্তার করেছিল। তিনিও এদিন জামিন পেয়েছেন।  দিনহাটা বিশেষ আদালতের সরকারি আইনজীবী নীহাররঞ্জন গুপ্তা বলেন, এক ব্যক্তির নয় লক্ষ টাকা হারিয়ে গিয়েছিল। তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ