Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়া নিরাপত্তায় ইভিএম ইন্ডোর স্টেডিয়ামে

কড়া নিরাপত্তায় ইভিএম ইন্ডোর স্টেডিয়ামে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদয়ার: জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার পাশে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বুধবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনের পর কড়া নিরাপত্তায় ইভিএম মেশিনগুলি এখানেই রাখা হয়েছে। আগামী ২৩ তারিখ ভোট গণনা। গণনা কেন্দ্র আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্টেডিয়ামে ঢোকার রাস্তা ও ডুয়ার্সকন্যার সামনের রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে আলিপুরদুয়ার মহকুমা শাসকের অফিস। মহকুমা শাসকের অফিস ঢোকার দু’টি গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও গণনা কেন্দ্রের বাইরে ৫০ জন রাজ্য পুলিস মোতায়েন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ