Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জ্যোতির্ময় কলোনিতে বাড়িতে হামলা, মারধরের অভিযোগ মাদকাসক্তদের বিরুদ্ধে

এলাকায় নেশার আসর রুখতে প্রতিবাদ করেছিলেন বাসিন্দাদের একাংশ। আর এরপরেই বাসিন্দাদের বাড়িতে হামলা, মহিলাদের মারধর, হুমকি দেওয়ার অভিযোগ উঠল একদল মাদকাসক্তদের বিরুদ্ধে।

জ্যোতির্ময় কলোনিতে বাড়িতে হামলা, মারধরের অভিযোগ মাদকাসক্তদের বিরুদ্ধে
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এলাকায় নেশার আসর রুখতে প্রতিবাদ করেছিলেন বাসিন্দাদের একাংশ। আর এরপরেই বাসিন্দাদের বাড়িতে হামলা, মহিলাদের মারধর, হুমকি দেওয়ার অভিযোগ উঠল একদল মাদকাসক্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার জ্যোতির্ময় কলোনিতে। জানা গিয়েছে, এলাকার একটি খালি মাঠে মাদকাসক্তরা বাইরে থেকে এসে প্রতিদিন আড্ডা জমায়। বারবার প্রতিবাদ করেও তাদের দাপট রুখতে পারেনি এলাকাবাসীরা। শুক্রবার রাতেও একইভাবে এলাকায় এসে বহিরাগতদের আসর বসেছিল। বিষয়টি দেখার পরই প্রতিবাদ করে এলাকাবাসীরা। অভিযোগ, এরপরই আরও লোকবল নিয়ে আসে বহিরাগতরা। তারা প্রথমে স্থানীয় এক মহিলার বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়রা প্রতিবাদ করলে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের বর্তমানে চিকিৎসা চলছে। শনিবার নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তাঁরা। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ