Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়চণ্ডী স্টেশনের কাছে দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু

জয়চণ্ডী স্টেশনের কাছে দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার জয়চণ্ডী রেলস্টেশনের কাছে পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম বুধন বাউরি(৫৬)। বাড়ি জয়চণ্ডী পাহাড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বুধনবাবু প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। রঘুনাথপুর-আদ্রা সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ