Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জার্মানির কোচ হলেন ক্লপই

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে জুলিয়ান নাগেলসম্যান আগেই চাকরি খুইয়েছিলেন। তাঁর উত্তরসূরি হিসেবে জার্মানির জাতীয় দলের নতুন কোচ জুরগেন ক্লপ।

জার্মানির কোচ হলেন ক্লপই
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিউনিখ: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে জুলিয়ান নাগেলসম্যান আগেই চাকরি খুইয়েছিলেন। তাঁর উত্তরসূরি হিসেবে জার্মানির জাতীয় দলের নতুন কোচ জুরগেন ক্লপ। তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছে জার্মান ফেডারেশন। অর্থাৎ, পরের বিশ্বকাপে জার্মানির ডাগ-আউটে দেখা যাবে তারকা কোচকে। 

Advertisement

নাগেলসম্যানের দায়িত্ব ছাড়ার পরই জার্মানির কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন ক্লপ। তারপর ডিএফবি’র তাঁর সঙ্গে আলোচনা শুরু করে। অবশেষে শুক্রবার সরকারিভাবে ক্লপকে জার্মানির কোচ ঘোষণা করা হল। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জুরগেনও। তিনি বলেন, ‘জার্মানির কোচের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। সবাই একসঙ্গে কাজ করে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য। তবে যদি আপনারা মনে করেন আমি এই কাজের জন্য যোগ্য নই, সেদিনই দায়িত্ব ছেড়ে দেব। গঠনমূলক সমালোচনা করুন, যা আমায় নতুন কিছু শেখাতে পারে। তবে অযথা আমার পরিবারকে আক্রমণ করা হলে পদ ছাড়তে বাধ্য হব।’
এদিকে, ইতালির কোচ হওয়ার জন্য পেপ গুয়ার্দিওলাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তা তিনি প্রত্যাখ্যান করেছেন বলেই খবর। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ