নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের উদ্বোধনেই মহারণ। আগামী ২৫ জুলাই বিকেল পাঁচটায় যুবভারতীতে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। শুক্রবার ডুরান্ডের সূচি প্রকাশিত হল। কলকাতার দুই প্রধান ছাড়াও এই গ্রুপের বাকি দুই দল সাউথ ইউনাইটেড ও সিআইএফএস প্রোটেক্টর্স। মহমেডান স্পোর্টিং রয়েছে অন্য গ্রুপে।



