Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাই: বাস ভাড়া ঘিরে বিজেপি কর্মীকে মারধর

২১ জুলাই ধর্মতলায় সমাবেশের জন্য বাস ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাবড়া থানার মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়।

২১ জুলাই: বাস ভাড়া ঘিরে বিজেপি কর্মীকে মারধর
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশের জন্য বাস ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাবড়া থানার মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এনিয়ে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী নিতাই ঘোষ। যদিও এর সঙ্গে রাজনীতির যোগ নেই বলে জানিয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, এটি ব্যবসায়িক বিষয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী নিতাই ঘোষ এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ, একুশে জুলাই তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে শাসকদলের কয়েকজন আমাকে পাঁচটি গাড়ি দিতে বলে। আমি রাজি না হওয়ায় তারা ৫৭ হাজার টাকা দাবি করে। সেই প্রস্তাবেও রাজি হয়নি। শেষমেশ ওদের চাপে ৪৭ হাজার টাকা দিয়েছি। এরপর বাকি টাকার জন্য হুমকি দেয় ও মারধর করে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা শাহনাওয়াজ খান। তিনি বলেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। নিতাই ঘোষ দুধের ব্যবসায়ী। তাঁর থেকে দুধ নিয়ে ব্যবসা করেন এলাকার বাসিন্দারা। ব্যবসা নিয়েই বিবাদ চলছিল। নিতাই এক ব্যবসায়ীকে মারধরে করে এখন উল্টো গল্প ফাঁদছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ