মাদ্রিদ: ফুটবল কেরিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন জুলিয়ান আলভারেজ। বুধবার তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে লা লিগায় পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে হারাল ডিয়েগো সিমিওনে-ব্রিগেড। ম্যাচের ১৫, ৮০ ও ৮৮ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন আলভারেজ। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে উঠে এল আতলেতিকো। শনিবার মাদ্রিদ ডার্বিতে নামার আগে এই জয় আত্মবিশ্বাস জোগাবে তাদের।



