নয়াদিল্লি: বাংলো থেকে হিসেব বহির্ভূত ১৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় এখনও জারি টানাপোড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে তদন্ত। এরইমাঝে শনিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন যশোবন্ত ভার্মা। বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির পর সিনিয়রিটির দিক থেকে ষষ্ঠস্থানে রয়েছেন তিনি। তবে শুধুমাত্র শপথ গ্রহণ করেই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে। আদালত সূত্রে খবর, যতদিন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, ততদিন পর্যন্ত কোনওরকম বিচার সংক্রান্ত কাজ দেওয়া হবে না বিচারপতি ভার্মাকে।



